Nabadhara
ঢাকাশনিবার , ২২ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সরাইলে তিতাস নদীতে জমজমাট নৌকাবাইচ প্রতিযোগিতা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আগস্ট ২২, ২০২৬ ৯:০১ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিতাস নদীতে উৎসবমুখর পরিবেশে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বুড্ডা গ্রামের তিতাস নদীর পাড়ে বুড্ডা গ্রামবাসীর উদ্যোগে এ নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

নৌকাবাইচ দেখতে নদীর দুই পাড়ে ভিড় করেন বিভিন্ন বয়সী মানুষ। প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু এবং জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট আলী আজম।

নৌকাবাইচ প্রতিযোগিতায় শাজবাপুরের ক্ষমতাপুর গ্রামের নৌকা প্রথম, বুড্ডা-নোয়াগাঁও গ্রামের নৌকা দ্বিতীয় এবং বিজয়নগরের বুল্লা গ্রামের নৌকা তৃতীয় স্থান অর্জন করে।

আয়োজকরা জানান, গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখতে এবং মানুষের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে এ ধরনের নৌকাবাইচের আয়োজন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।