Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৫ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আগৈলঝাড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
আগস্ট ২৫, ২০২৬ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদকবিরোধী কার্যক্রম জোরদার, বিদ্যালয়ের সামনে ইভটিজিং প্রতিরোধ, বিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতা, অভিভাবক সমাবেশ আয়োজন এবং বিট পুলিশিংয়ের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ ছাড়া জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বিত উদ্যোগ আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তব্য দেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক শাহ মো. বখতিয়ার, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমজাদ হোসেন, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা সিরাজুল ইসলাম, বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক, বিএইচপি একাডেমির প্রধান শিক্ষক যতীন্দ্র নাথ মিস্ত্রী, গৈলা দাখিল মাদ্রাসার সুপার মো. রফিকুল ইসলাম নেছারী, নারী নেত্রী নয়ন খানম ও বিএনপি নেতা পলাশ হালদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

বক্তারা বলেন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগণের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরাধ প্রতিরোধে নিয়মিত টহল জোরদার, সন্দেহজনক কর্মকাণ্ডে দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং জনগণকে সচেতন করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও নিরুপম মজুমদার বলেন, “উপজেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সব দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে।” তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।