ফেনী প্রতিনিধি
ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি।
বুধবার (২৬ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ফেনী ব্যাটালিয়ন-৪ বিজিবির সদস্যরা এসব পণ্য জব্দ করেন।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ভারতীয় শাড়ি, মোবাইল ফোনের ডিসপ্লে, চকলেট ও সিরামসহ বিভিন্ন সামগ্রী। বিজিবি জানিয়েছে, উদ্ধার করা পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৬০ লাখ টাকা।
ফেনী ব্যাটালিয়ন-৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমান ভারতীয় পণ্য উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

