Nabadhara
ঢাকামঙ্গলবার , ১ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চৌহালীতে ভোটকেন্দ্র স্ব ইউনিয়নে স্থাপনের দাবিতে মানববন্ধন

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সেপ্টেম্বর ১, ২০২৬ ২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ৪ নম্বর উমারপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্রটি খাসপুখুরিয়া ইউনিয়নের কাঠালিয়া মৌজা থেকে সরিয়ে স্ব ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে স্থাপনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ভুক্তভোগী ভোটার ও স্থানীয়রা।

মঙ্গলবার সকালে চৌহালী উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। যমুনা নদীবেষ্টিত ও যোগাযোগ বিচ্ছিন্ন উমারপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বৃহদাশুরিয়া গ্রামের ভোটারদের দুর্ভোগের কথা তুলে ধরে কামরুল হাসান শাহিনের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে স্থানীয়রা জানান, উমারপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বর্তমান ভোটকেন্দ্রটি খাসপুখুরিয়া ইউনিয়নের কাঠালিয়া গ্রামে অবস্থিত। এতে উমারপুরের ১ নম্বর ওয়ার্ডের ভোটারদের ভোট দিতে নিজ ইউনিয়নের বাইরে যেতে হয়। যমুনা নদীবেষ্টিত ও যোগাযোগব্যবস্থা দুর্বল হওয়ায় ভোটকেন্দ্রে যাতায়াতে তাদের দীর্ঘ পথ পাড়ি দিতে হয় এবং নানা ভোগান্তির শিকার হতে হয়।

বক্তারা বলেন, ভোটারদের যাতায়াতের সুবিধা ও ভোটাধিকার সহজে প্রয়োগ নিশ্চিত করতে বর্তমান ভোটকেন্দ্রটি খাসপুখুরিয়া ইউনিয়ন থেকে সরিয়ে উমারপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে স্থাপন করা জরুরি। এতে ভোটারদের দুর্ভোগ কমার পাশাপাশি ভোটগ্রহণ কার্যক্রম আরও সুষ্ঠু ও সহজ হবে।

মানববন্ধনে উমারপুর ইউনিয়ন পরিষদের ১, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোছা. ফুলিনা খাতুন, আব্দুল হাই মুন্সী, সাইদুর রহমান, শাহিন আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ভুক্তভোগী ভোটাররা বক্তব্য দেন।

পরে মানববন্ধন শেষে এলাকাবাসী উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে স্মারকলিপি/দাবি পেশ করে বর্তমান ভোটকেন্দ্রটি খাসপুখুরিয়া ইউনিয়ন থেকে সরিয়ে উমারপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে স্থাপনের দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।