Nabadhara
ঢাকারবিবার , ২২ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে শোরুমের ৮ তালা ভেঙে কয়েক লাখ টাকার মালামাল চুরি

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
নভেম্বর ২২, ২০২৬ ৩:০০ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদীতে ‘বিজলী ক্যাবলস’ শোরুমের অন্তত আটটি তালা ভেঙে কয়েক লাখ টাকার মালামাল চুরি করেছে দুর্বৃত্তরা। চোরেরা কম্পিউটার, সিসিটিভি ডিভাইস, বৈদ্যুতিক তার ও অ্যাডজাস্ট ফ্যানসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে।

উপজেলার টরকী বন্দরে অবস্থিত শোরুমটিতে শনিবার রাতের কোনো একসময় এ চুরির ঘটনা ঘটে। শোরুমের ম্যানেজার মো. আব্দুল মতিন জানান, শনিবার রাত ৮টার দিকে প্রতিদিনের মতো শোরুম বন্ধ করে কর্মচারীরা বাসায় চলে যান। রোববার সকালে মুঠোফোনে চুরির খবর পান তিনি।

তিনি জানান, চোরেরা তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে। তবে স্টকের সঙ্গে হিসাব মিলিয়ে না দেখা পর্যন্ত চুরি যাওয়া মালামালের প্রকৃত মূল্য নির্ধারণ করা সম্ভব হচ্ছে না। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক হাসান রাসেল জানান, চুরির ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।