Nabadhara
ঢাকারবিবার , ২২ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়া-কুয়াকাটায় কাল থেকে পাঁচ দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব, আসবেন দুই লাখ পুণ্যার্থী

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
নভেম্বর ২২, ২০২৬ ৩:০৬ অপরাহ্ণ
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়া ও কুয়াকাটায় আগামীকাল থেকে শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের শত বছরের ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব রাসলীলা ও রাসমেলা। পাঁচ দিনব্যাপী এ উৎসবে দেড় থেকে দুই লাখ পুণ্যার্থীর সমাগম হতে পারে বলে আশা করছেন আয়োজকরা।

উৎসবকে ঘিরে কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দির ও কলাপাড়ার শ্রীশ্রী মদনমোহন সেবাশ্রমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সাজানো হচ্ছে মন্দির প্রাঙ্গণ। কারিগরদের নিপুণ রং-তুলির আঁচড়ে সাজিয়ে তোলা হচ্ছে ১৭ জোড়া যুগল প্রতিমা।

আয়োজনসূচি অনুযায়ী, সোমবার রাতে কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দিরে অনুষ্ঠিত হবে সংগীতানুষ্ঠান, ভাগবত পাঠ ও মহানাম কীর্তন। মঙ্গলবার ভোরে কুয়াকাটা সমুদ্রসৈকতে অনুষ্ঠিত হবে গঙ্গাস্নান বা পুণ্যস্নান। পরে মঙ্গলবার বিকেল থেকে কলাপাড়ার মদনমোহন সেবাশ্রমে শুরু হবে তিন দিনব্যাপী রাসমেলা।

এদিকে উৎসবকে কেন্দ্র করে কুয়াকাটা সৈকতে বসবে সহস্রাধিক অস্থায়ী দোকান। দেশের বিভিন্ন স্থান থেকে আগত পুণ্যার্থী ও দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠবে পর্যটনকেন্দ্র কুয়াকাটা।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, উৎসবে আগত পুণ্যার্থী ও দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।