Nabadhara
ঢাকারবিবার , ২২ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শার্শা উপজেলা যুবদলের শহীদসহ ৬ নেতা স্বপদে পুনর্বহাল

বেনাপোল প্রতিনিধি
নভেম্বর ২২, ২০২৬ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

বেনাপোল প্রতিনিধি

দলীয় শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃত যশোরের শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদসহ ছয় নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। একই সঙ্গে তাঁদের নিজ নিজ সাংগঠনিক পদে পুনর্বহাল করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্ব স্ব পদে পুনর্বহাল করা হয়েছে।

পুনর্বহাল হওয়া অন্য নেতারা হলেন পাবনার ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন জুয়েল, ঈশ্বরদী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. এনামুল হোসেন আতিয়ার, মো. শরিফুল ইসলাম রিপন ও মো. আক্তার রাজু এবং সদস্য মো. মতিয়ার রহমান।

এর আগে দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে তাঁদের দলীয় পদসহ প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তী সময়ে তাঁদের আবেদনের ভিত্তিতে বিষয়টি বিবেচনা করে বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় যুবদল।

শহিদুল ইসলাম শহীদ স্বপদে পুনর্বহাল হওয়ায় শার্শা উপজেলা যুবদলের নেতাকর্মীদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। স্থানীয় নেতাকর্মীরা আশা করছেন, তিনি সাংগঠনিক কর্মকাণ্ডে আবারও সক্রিয় ভূমিকা রাখবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।