Nabadhara
ঢাকারবিবার , ১ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পঞ্চগড়
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় বিদ্যুপৃষ্ঠ হয়ে কৃষকলীগ নেতার মৃত্যু

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
জানুয়ারি ১, ২০২৩ ৪:৫৩ অপরাহ্ণ
Link Copied!

কচুয়ায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে কৃষকলীগ নেতার মৃত্য। গতকাল শনিবার সকাল ৯টা ৪০ মিনিটে কচুয়া উপজেলা রাড়িপাড়া ইউনিয়ন কৃষকলীগের সাধারন সম্পাদক আনছার আলী সেখ(৫০)নিজ জমিতে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা যান।(ইন্না লিল্লাহে—রাজেউন)।

জানা যায় আনছার আলী তার বাড়ির পূর্বদিকে নিজ জমির ধান যাতে ইঁদুরে না খেয়ে যায়, তার জন্য নিজ জমিতেই ইঁদুর মারার জন্য জমির চারিপার্শে বিদ্যুৎ দিয়ে দেয়। গতকাল (শনিবার)সকালে বিদ্যুৎ চালিত অবস্থতায় আনছার আলী নিজ জমিতে গেলে সে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে ঐ জমিতেই মৃত্যুবরন করেন। মৃত: আনছার আলী কচুয়া উপজেলা রাড়িপাড়া ইউনিয়নের ভান্ডার কোলা গ্রামের আপ্তার উদ্দিন সেখের পুত্র। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন কচুয়া উপজেলা কৃষকলীগের সভাপতি ও কচুয়া সদর ইউনিয়ন চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ, সাধারন সম্পাদক আ: ছালাম মল্লিক সহ উপজেলা কৃষকলীগের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।