Nabadhara
ঢাকাসোমবার , ১২ জুন ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মিম হত্যার রহস্য উন্মোচন,দুমকিতে গৃহবধূকে পুড়িয়ে হত্যায়  দুলাভাই আটক

Link Copied!

পটুয়াখালীর দুমকী‌তে হা‌লিমা আক্তার মিম নামের এক গৃহবধূকে হাত-পা বেঁধে শরীরে কেরাসিন ঢেলে আগুন দেয়ার ২৪ ঘণ্টার মধ্যে তার মৃত্যু হয় । এ ঘটনায় অভিযুক্ত হিসেবে তার শাশুড়ীকে আটক করা হয়। তবে শাশুড়ীর দাবি তিনি নির্দোষ। এবার মীম হত্যার আসল ঘটনা উন্মোচন হয়েছে। ঘটনার তিন দিনের মাথায় রবিবার রাত সাড়ে ১২ টার দিকে ঢাকা থেকে মীমের চাচাতো বোনের স্বামী মো: আরিফ হোসেন (৩০)কে আটক করেছে পুলিশ।
আটককৃত আরিফ উপজেলার লেবুখালী ইউনিয়নের কার্তিকপাশা গ্রামের মৃত হামেদ সিকদারের ছেলে। স্থানীয়দের দাবি মিমের মৃত্যুর সাথে তার শাশুড়ী পিয়ারা বেগমের কোন হাত নেই। কারণ স্বামী থাকা সত্ত্বেও মিমের চাচাতো বোনের স্বামী মো: আরিফসহ একাধিক ছেলের সাথে পরকীয়া সম্পর্ক ছিলো। তাই একাধিক সম্পর্কের জেরে দুলাভাই আরিফ মীমকে আগুন দিয়ে পুড়িয়ে মারতে পারেন।
দুমকি থানা অফিসার ইনচার্জ মো আবুল বাশার বলেন, আসল যে অভিযুক্ত তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তবে আমাদের পুলিশ সুপার স্যার প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত ঘটনা জানাবেন।
উল্লেখ্য: বৃহস্পতিবার (৮ জুন) বিকেলে বোরকা প‌রি‌হিত দুইজন অজ্ঞাতনামা লোক মিমের ঘরে ঢুকে আগুন দিয়ে বাহির থেকে ঘরের দরজা বন্ধ করে চলে যায়। এ সময় মিমের সাথে তার একটি শিশু সন্তান ছিল; সেও আগুনে দগ্ধ হ‌য়। পরে মিমের ডাক-চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত আশঙ্কাজনক অবস্থায় শেখ হা‌সিনা বার্ন ইউনিটে পাঠানো হলে সেখানে মিম মারা যান ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।