Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ২৪ কেজির কোরাল মাছ

Link Copied!

অশোক মুখার্জি, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কুয়াকাটা মাছ বাজারে ফের দেখা মিললো বিশালাকৃতির কোরাল মাছের। ওজন প্রায় ২৪ কেজি (২৩ কেজি ৬৫০ গ্রাম) এই মাছটি সুন্দরবন এলাকা থেকে সংগ্রহ করেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. বশির গাজী। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে মাছটি বাজারে নিয়ে আসলে এক নজর দেখার জন্য ভিড় জমে যায় ক্রেতা-দর্শকদের।

 

ব্যবসায়ীরা জানান, মাছটি ১ হাজার ৫২০ টাকা কেজি দরে মোট ৩৫ হাজার ৯৩৮ টাকায় বিক্রি হয়েছে। এটি ওইদিন কুয়াকাটা মাছ বাজারের সবচেয়ে বড় মাছ ছিল বলে জানিয়েছেন তারা।

 

এর আগে গত ১৫ আগস্ট কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের লেম্বুরবন এলাকায় আল-আমিন মাঝির জালে ধরা পড়ে ২৩ কেজি ওজনের একটি কোরাল মাছ। সেটিও এ বাজারে ৩৪ হাজার টাকায় বিক্রি হয়েছিল।

 

গাজী ফিশের স্বত্বাধিকারী মো. বশির গাজী বলেন,

“এমন বড় সাইজের কোরাল মাছের চাহিদা সবসময়ই বেশি। আমরা উপকূলীয় এলাকার জেলে ও অবতরণ কেন্দ্র থেকে বড় মাছ সংগ্রহ করি। আজ সুন্দরবন থেকে এই মাছটি সংগ্রহ করেছি, ভালো দামেই বিক্রি করতে পেরেছি।”

 

ওয়ার্ল্ডফিশ-বাংলাদেশের গবেষণা সহকারী বখতিয়ার রহমান জানান, বর্ষা মৌসুম মূলত বড় মাছ ধরার উপযুক্ত সময়। এ সময় উপকূলের নদ-নদী ও বঙ্গোপসাগরের মোহনায় ইলিশ, কোরালসহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ ধরা পড়ে। তবে বড় আকারের কোরাল মাছ অনেক সময় রোগাক্রান্ত বা মাইক্রোপ্লাস্টিক ও পলিথিন খাওয়ার কারণে ভেসে ওঠে।

 

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন,“এটি উপকূলীয় জেলেদের জন্য আনন্দের খবর। সামুদ্রিক মাছ ধরার নিষেধাজ্ঞা সঠিকভাবে মানায় জেলেরা এর সুফল পাচ্ছে। ভবিষ্যতেও বড় সাইজের কোরালসহ মূল্যবান মাছ ধরার সম্ভাবনা বাড়বে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।