Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে রোপা আমন চারা বিক্রির ধুম

সিরাজগঞ্জ প্রতিনিধি
আগস্ট ২৬, ২০২৫ ১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি

অনুকূল আবহাওয়া ও বন্যার শঙ্কা কম থাকায় সিরাজগঞ্জ জেলার নয়টি উপজেলায় রোপা আমন ধানের চারা বিক্রিতে সরগরম হয়ে উঠেছে হাট-বাজার। ঘন ঘন বৃষ্টিপাতের কারণে কৃষকরা আমন চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন। এতে বেড়েছে চারার চাহিদা। কৃষি বিভাগের পরামর্শে অধিক ফলনশীল জাতের ধানের চারা বিক্রি ও রোপণ চলছে পুরোদমে।

 

জেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর সিরাজগঞ্জের নয়টি উপজেলায় ১৩ হাজার ৩৮০ জন কৃষককে প্রণোদনার বীজ ও সার দেওয়া হয়েছে। রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭৫ হাজার ৮০৫ হেক্টর জমিতে। ইতোমধ্যে ৪ হাজার ১৮১ হেক্টর জমিতে বীজতলা প্রস্তুত করা হয়েছে। সেখান থেকে চারা তুলে এখন রোপণ শুরু হয়েছে।

 

কাজিপুর উপজেলার সোনামুখী হাটের ব্যবসায়ী আলী আশরাফ জানান, তিনি গুটি স্বর্ণা, স্বর্ণা-২৯, ৩৯, ৪৯সহ বিভিন্ন জাতের চারা প্রতিপণ (৮০ মুঠা) ৩০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি করছেন। নাটুয়ারপাড়া চরের ব্যবসায়ী সেলিম মিয়া জানান, হাটে সহনীয় দামে চারা বিক্রি হচ্ছে, তবে কৃষকদের মধ্যে গুটি স্বর্ণা ও স্বর্ণা-৫ জাতের চাহিদা বেশি।

 

রায়গঞ্জের কৃষক আব্দুস সাত্তার বলেন, “আমার জমিতে চারা বপন করেছি। অতিরিক্ত চারা বিক্রি করে এবার আগের চেয়ে বেশি লাভ পাচ্ছি।” তাড়াশের কাস্তা গ্রামের কৃষক জাকির হোসেন জানান, টানা বর্ষণেও আমন চাষ এগিয়ে যাচ্ছে। তবে অতিবৃষ্টিতে অনেকের বীজতলা নষ্ট হওয়ায় কিছু স্থানে চারার সংকট ও শ্রমিকের মজুরি বেড়েছে।

 

কাজিপুর উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, “আমাদের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৯০০ হেক্টর। এর মধ্যে প্রায় লক্ষ্যমাত্রায় পৌঁছে গেছি। আশা করছি এক থেকে দেড় সপ্তাহের মধ্যে পুরো লক্ষ্যমাত্রা পূর্ণ হবে।”

 

উল্লাপাড়া উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, ইতোমধ্যে ১ হাজার ৯২০ হেক্টর জমিতে চারা রোপণ সম্পন্ন হয়েছে। এ উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে ক্ষুদ্র ও প্রান্তিক ৪০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

 

সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আ.জা.মু. আহসান শহিদ সরকার বলেন, “প্রতিবছরের মতো এবারও আমন চাষ শুরু হয়েছে। পর্যাপ্ত বীজতলা থাকায় এবার চারার সংকট বা মূল্য বৃদ্ধির আশঙ্কা নেই।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।