Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৫১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

শেরপুর প্রতিনিধি
আগস্ট ২৬, ২০২৫ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর প্রতিনিধি

শেরপুর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। মঙ্গলবার (২৬ আগস্ট) ভোরে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের বিভিন্ন বিওপির সদস্যরা একযোগে পৃথক অভিযান চালান। অভিযানে ২ হাজার ৩৬৪ পিস ভারতীয় শাড়ি, আড়াই লাখ পিস ভারতীয় বিড়ি, ৫০০ পিস গামছা, এক হাজার ১৫০ কেজি মটরশুটি, একটি মোটরসাইকেল ও চারটি গরু জব্দ করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫১ লাখ ১৪ হাজার টাকা।

বিজিবি জানায়, সীমান্তে অবৈধ চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।