Nabadhara
ঢাকাবুধবার , ২৭ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কালাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

কালাই, জয়পুরহাট প্রতিনিধি
আগস্ট ২৭, ২০২৫ ১০:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

কালাই, জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচশিরা ও নুনুজ বাজারে মেয়াদ উত্তীর্ণ,অনুমোদনহীন ও  অনিরাপদ খাদ্য ও পণ্য সংরক্ষণ এবং বিক্রির দায়ে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার ৫শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৬আগষ্ট) বিকেলে কালাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিমা আক্তার জাহান এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেকার রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পৃথক পৃথকভাবে ব্যবসায়ীদের সতর্ক করেন এবং জরিমানা করেন।

এ সময় কালাই পাঁচশিরা বাজারে ১টি এবং নুনুজ বাজারে তিনটি দোকানে ভোক্তা সংরক্ষণ অধিকার আইনে মোট ৪টি দোকানে ৯ হাজার ৫০০ টাকা, পেট্রোলিয়াম আইন ২০১৬ অনুযায়ী ১টি দোকানে ১৫শ’ এবং ধূমপান ও তামাকজাত পণ্য নিয়ন্ত্রণ আইনে ১ টি দোকানে ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় কালাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিমা আক্তার জাহান বলেন, মেয়াদ উত্তীর্ণ, অনুমোদনহীন,  অনিরাপদ খাদ্য ও পণ্য সংরক্ষণ এবং বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। কালাই উপজেলার হাট-বাজারগুলোতে এ ধরনের  অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।