Nabadhara
ঢাকাবুধবার , ২৭ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে ফায়ার সার্ভিসের কার্যক্রম

আবদুল জলিল, সিরাজগঞ্জ প্রতিনিধি
আগস্ট ২৭, ২০২৫ ৩:৪৬ অপরাহ্ণ
Link Copied!

আবদুল জলিল, সিরাজগঞ্জ প্রতিনিধি

জনগণের প্রাণ-সম্পদ রক্ষায় দিনরাত সেবা দিলেও নিজ ভবনেই এখন চরম ঝুঁকির মধ্যে রয়েছে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস। ১৯৬১ সালে নির্মিত এ ভবনটি কয়েক দফা সংস্কার হলেও বর্তমানে এর অবস্থা অত্যন্ত নাজুক। ভবনের ভীম চূর্ণবিচূর্ণ হয়ে গেছে, ছাদের প্লাস্টার খসে পড়ছে। বৃষ্টি হলেই কর্মীদের ব্যারাক ও স্টেশন ইনচার্জের রুম দিয়ে পানি ঝরে পড়ছে। একই অবস্থা গাড়ির গ্যারেজেরও।

 

স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, “পাঁচ দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্পেই ভবনটি ধসে পড়ার আশঙ্কা রয়েছে। এ কারণে প্রতিনিয়ত আমরা আতঙ্কে কাজ করি।”

 

ফায়ার সার্ভিসের লিডার আব্দুর রহমান বলেন, “বৃষ্টি হলেই ব্যারাক দিয়ে পানি পড়ে। সাধারণ ফায়ার ফাইটাররা ভীষণ কষ্টে দিন কাটাচ্ছে। আমি যে রুমে থাকি তার ছাদও খসে পড়ছে। আমরা সবসময় আতঙ্কে থাকি।”

 

এ বিষয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান জানান, নতুন ভবন নির্মাণের জন্য গণপূর্ত বিভাগসহ উর্ধ্বতন দপ্তরে চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি গত বছরের নভেম্বরে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসকে দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে উন্নীত করার জন্য আবেদন করা হয়েছে, যার প্রক্রিয়া এখন অনেকটা এগিয়েছে।

 

সিরাজগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমাদুল হক বলেন, “ভবন নির্মাণের বিষয়ে আমরা একটি চিঠি পেয়েছি। এ সপ্তাহেই প্রতিবেদন পাঠাব। প্রথম শ্রেণীর ফায়ার স্টেশন হলে লোকবল, গাড়ি ও আধুনিক সরঞ্জাম আসবে। এজন্য বড় পরিসরের নতুন ভবন প্রয়োজন।”

 

রাজশাহী বিভাগের উপ-পরিচালক আসাদুজ্জামান জানান, “সিরাজগঞ্জকে প্রথম শ্রেণীর ফায়ার সার্ভিসে উন্নীত করার প্রক্রিয়া চলছে। তবে বাস্তবায়নে কিছুটা সময় লাগবে। যমুনা নদী অধ্যুষিত এলাকা হওয়ায় ডুবুরি ইউনিট স্থাপন জরুরি হলেও তা বাস্তবায়নে আরও সময় লাগতে পারে।”

 

উল্লেখ্য, প্রথম শ্রেণীর জেলা হিসেবে সিরাজগঞ্জে ইতোমধ্যে আট থেকে দশতলা ভবন নির্মাণ হলেও এখনও এখানে রয়েছে দ্বিতীয় শ্রেণীর ফায়ার স্টেশন। ফলে পর্যাপ্ত গাড়ি, অ্যাম্বুলেন্স ও জনবল না থাকায় দুর্যোগ মোকাবিলায় প্রতিবন্ধকতার শিকার হচ্ছে এ জেলার ফায়ার সার্ভিস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।