Nabadhara
ঢাকাবুধবার , ২৭ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে পাটের বাম্পার ফলন, দ্বিগুণ দামে কৃষকের মুখে হাসি 

দুর্গাপুর (রাজশাহী) সংবাদদাতা
আগস্ট ২৭, ২০২৫ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

দুর্গাপুর (রাজশাহী) সংবাদদাতা

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় এ বছর পাটের ফলন গত বছরের তুলনায় ভালো হয়েছে। অনুকূল আবহাওয়া ও বর্ষাকালে যথাযথ বৃষ্টিপাতের কারণে সোনালী আঁশ উৎপাদনে কোনো ধরনের সমস্যা হয়নি, যার ফলে উন্নত মানের পাট উৎপাদন সম্ভব হয়েছে।

এ বছরের পাটের দাম গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ হওয়ায় চাষিদের মুখে হাসি ফুটেছে। উপজেলা এবং আশেপাশের বাগমারা উপজেলার তাহেরপুর হাটে পাট বিক্রির ধুম পড়েছে। বিশেষ করে তাহেরপুর হাটে সবচেয়ে বেশি পাট ক্রয়-বিক্রয় হচ্ছে। হাটে পাটের দাম প্রতি মণ ৩,২০০ থেকে ৩,৮০০ টাকা পর্যন্ত ওঠানামা করছে, যা গত বছর ছিল মাত্র ১,৮০০ থেকে ২,০০০ টাকা।

দুর্গাপুরের কানপাড়া গ্রামের কৃষক আবদুল হাকিম বলেন, “এবার পাটের ফলন ভালো হয়েছে, দামও অনেক বেশি। এই আয় দিয়ে ঋণ শোধ করে সংসারের খরচ চালানো সহজ হবে।”

অপর কৃষক রফিকুল ইসলাম গোপালপুর গ্রাম থেকে জানান, “গত বছর দাম কম থাকার কারণে ক্ষতি হয়েছিল। এবার ভালো দাম পেয়ে আগের ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারব।”

উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এ বছর দুর্গাপুরে প্রায় দেড় হাজার হেক্টর জমিতে পাট চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় ১৫ শতাংশ বেশি।
দুর্গাপুর উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী বলেন, “অনুকূল আবহাওয়া, সঠিক সময়ে বপন ও পর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে এ বছর পাটের ফলন ভালো হয়েছে। দামও কৃষকদের জন্য উপকারী হওয়ায় তারা লাভবান হচ্ছেন। দাম ও উৎপাদনের এই ধারাবাহিকতা বজায় থাকলে আগামী মৌসুমে পাট চাষ আরও বৃদ্ধি পাবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।