Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে শ্যালকদের লাঠির আঘাতে দুলাভাই নিহত

জোবায়ের আলী, গাইবান্ধা 
আগস্ট ২৮, ২০২৫ ২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

জোবায়ের আলী, গাইবান্ধা 


গাইবান্ধা সদর উপজেলার গিদার ইউনিয়নের প্রধানের বাজার এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই শ্যালকের লাঠির আঘাতে দুলাভাই মোজাহার আলী বেপারী (৬৫) নিহত হয়েছেন। বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত মোজাহার আলী বেপারী সদর উপজেলার বেপারীপাড়া গ্রামের মৃত এসহাক আলীর ছেলে।

স্থানীয় সূত্র ও নিহতের স্বজনরা জানান, মোজাহার আলী প্রায় ২৫ বছর আগে তার শ্বশুরের কাছ থেকে ২৪ শতক জমি ক্রয় করেন। তবে জমির দলিল সম্পন্ন হওয়ার আগেই শ্বশুর মারা যান। এরপর থেকে তিনি জমিটি ভোগদখলে রাখলেও দুই শ্যালক লুৎফর রহমান ও নবীর হোসেনের কাছে দলিল সম্পন্ন করার দাবি জানিয়ে আসছিলেন।

সম্প্রতি ছুটিতে গ্রামে ফিরে আসেন ওই দুই শ্যালক। জমির দলিল চেয়ে আবারও চাপ প্রয়োগ করলে শুরু হয় বাগবিতণ্ডা। একপর্যায়ে দুই শ্যালক লাঠি দিয়ে মোজাহার আলীকে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


এ বিষয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলীম জানান, “নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা রুজু হয়েছে। অভিযুক্ত লুৎফর রহমান ও নবীর হোসেন ঘটনার পর থেকে পলাতক রয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।