Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাদারগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

জুলফিকার বাবলু, মাদারগঞ্জ (জামালপুর)
আগস্ট ২৮, ২০২৫ ৯:০১ অপরাহ্ণ
Link Copied!

জুলফিকার বাবলু, মাদারগঞ্জ (জামালপুর)

জামালপুরের মাদারগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম ওবায়দুর রহমান (২৭)। তিনি বালিজুড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।

বুধবার (২৭ আগস্ট) গভীর রাতে মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত ওবায়দুর রহমান ওই গ্রামের আব্দুস সালামের ছেলে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওবায়দুর রহমান সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে তাকে জামালপুর জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।