Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরের বীরগঞ্জে প্রমিলা প্রীতি ফুটবল টুর্নামেন্ট

উত্তম শর্মা, দিনাজপুর প্রতিনিধি
আগস্ট ২৮, ২০২৫ ৯:১০ অপরাহ্ণ
Link Copied!

উত্তম শর্মা, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের বাগডাঙ্গা নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৫টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এপির সহযোগিতায় ও নিজপাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের মূল উদ্দেশ্য ছিল—শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধ ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক সচেতনতা সৃষ্টি করা।

এসময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস। তিনি বলেন, “খেলাধুলা তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করবে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতেও এ ধরনের আয়োজন সত্যিই খুবই প্রশংসনীয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এপি’র গোল্ডেন সরকার, প্রোগ্রাম অফিসার ডরিস লিয়া হাসদা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রীতি ফুটবল ম্যাচে বটতলী উচ্চ বিদ্যালয় ৩-০ গোলে ইম্প্যাক্ট প্লাস দলকে পরাজিত করে জয় লাভ করে। ম্যাচ উপভোগ করতে মাঠে বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।