Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতে দুই লাখ টাকা জ’রিমানা

হবিগঞ্জ প্রতিনিধি
আগস্ট ২৮, ২০২৫ ১০:৫৫ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যাক্তিকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার (২৭ আগষ্ট) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মুজিবুল ইসলাম মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালি উত্তোলন ও বিক্রির দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ২টি পৃথক মামলায় মাধবপুর উপজেলার এক্তিয়ারপুর গ্রামের রুহুল আমিন’কে ১,৫০,০০০/= (এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা) ও আশ্রবপুর গ্রামের মিয়াব আলী’কে ৫০,০০০/= (পঞ্চাশ হাজার)টাকা

মোট ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
অভিযানকালে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা, মনতলা ও কাশিমপুর পুলিশ ফাড়ির একটি টীম উপস্থিত থেকে সহযোগিতা করেন। সহকারী কমিশনার (ভূমি) মো: মুজিবুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থে এরকম অভিযান অব্যাহত থাকবে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।