রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুরে পূর্ব শত্রুতার জেরে হত্যার বদলে আরেক হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে র্যাব-৫।
জানা যায়, গত ১৪ মে মারামারির এক ঘটনায় হাসিবুর নামে এক ব্যক্তি নিহত হন। ওই ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার আসামি ওয়াজেদ আলী গ্রেফতার হলেও পরে জামিনে মুক্তি পান।
এরপর ১০ আগস্ট ওয়াজেদ আলী তাঁর ছেলেকে নিয়ে দুর্গাপুরের হোজা বিলে নিজের পানবরজে কাজ করছিলেন। এসময় একই গ্রামের ৩০ থেকে ৩৫ জন অতর্কিত হামলা চালিয়ে তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে র্যাব-৫ অভিযান চালিয়ে দুর্গাপুরের হোজা অনন্তকান্দী গ্রামের জিয়াউর রহমান, জয়নাল হক ও নজরুল ইসলামকে গ্রেফতার করে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

