Nabadhara
ঢাকাশনিবার , ৩০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে বাইচের নৌকার সঙ্গে বরযাত্রীবাহী নৌকার সংঘর্ষে নিহত ২

আবদুল জলিল, সিরাজগঞ্জ প্রতিনিধি
আগস্ট ৩০, ২০২৫ ২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

আবদুল জলিল, সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাইচের নৌকার সঙ্গে বরযাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার দহকুলা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন—উল্লাপাড়া উপজেলার চাকসা গ্রামের রহিচ উদ্দিন (৪৩) ও নুরুল ইসলাম (৩৭)। তারা দুজনই বাইচ দলের সদস্য ছিলেন।

 

থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চাকসা দক্ষিণপাড়া এলাকার ‘মায়ের দোয়া’ নামের একটি বাইচ দল মহড়া শেষে বাড়ি ফিরছিল। পথিমধ্যে দহকুলা সেতুর কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বরযাত্রীবাহী নৌকার সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাইচের নৌকাটি ডুবে যায় এবং নৌকার সব সদস্য পানিতে পড়ে যান।

 

স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে অংশ নিয়ে অধিকাংশকে জীবিত উদ্ধার করেন। তবে দুজন নিখোঁজ হন। আহত অন্তত ১০ জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। রাতভর খোঁজাখুঁজির পর নিখোঁজ রহিচ উদ্দিন ও নুরুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়।

 

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নিহত দুজন বাইচ দলের সদস্য ছিলেন। মরদেহ থানায় আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।