Nabadhara
ঢাকাশনিবার , ৩০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ, জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর

জোবায়ের আলী, গাইবান্ধা 
আগস্ট ৩০, ২০২৫ ৮:১৮ অপরাহ্ণ
Link Copied!

জোবায়ের আলী, গাইবান্ধা 


গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর নৃশংস হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন জেলা খানা মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তৃতা দেন গণ অধিকার পরিষদের জেলা সভাপতি শামসুজ্জামান সিদ্দিকী মামুন, সাধারণ সম্পাদক সামিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রুমন বসুনিয়া, জুলাই যোদ্ধা সভাপতি মোহাম্মদ আমিনুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব বায়েজিদ বোস্তামী জিম, এনসিপি সংগঠক আতিকুর রহমান এবং ছাত্রশিবিরসহ অন্যান্য সংগঠনের নেতারা।

বক্তারা জানান, ভিপি নুর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন। তারা এ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সরকার পরিবর্তনের পরও এমন বর্বরোচিত হামলা দুঃখজনক ও উদ্বেগজনক। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয়।

সমাবেশ শেষে বিক্ষোভকারীরা শহরের কাঠপট্টি এলাকায় জাতীয় পার্টি (জাপা) কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় জাপা নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন। দুপক্ষের মাঝে উত্তেজনা দেখা দিলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে এক পর্যায়ে বিক্ষোভকারীরা জাপা কার্যালয়ে হামলা চালিয়ে সাইনবোর্ড ও সার্টার ভাঙচুর করে।

এ ঘটনায় জাপা গাইবান্ধা জেলা সভাপতি সারোয়ার হোসেন শাহীন এক বিবৃতিতে তীব্র নিন্দা জানান। তিনি বলেন, কার্যালয়ে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে একটি সভা চলছিল। সভা শেষে জাপা নেতাকর্মীরা অফিসে তালা দিয়ে চলে যান। এর পরই ১০-১৫ জন যুবক এসে বৃষ্টির মধ্যে অফিসের ওপর হামলা চালায় ও ভাঙচুর করে। তিনি এ হামলাকে “কাপুরুষোচিত” উল্লেখ করে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।