Nabadhara
ঢাকাশুক্রবার , ৮ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় ৫শ’ মিটার উন্নয়ন কাজের উদ্বোধন

Link Copied!

অশোক মুখার্জি,কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় ডানিডা সড়ক হইতে রুস্তম হাওলদার বাড়ি ভায়া মজিদ মাস্টার রাজু মুন্সী বাড়ি সড়ক ৫শ’ মিটার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে চারটায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়নে মধ্যটিয়াখালী
আইআরআইডিবি-৩ প্রকল্পের আওতায় এ কাজের উদ্বোধন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন (এমপি)।

উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাহী প্রকৌশলী এলজিইডি হোসেন আলী মীর এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি হাজী হুমায়ূন সিকদার, সদস্য নূরুল হক মুন্সী, পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, সাংগঠিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, বিশিষ্টমহিপুর থানা সাধারণ সম্পাদক শাহজাহান পারভেজসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।