Nabadhara
ঢাকাশনিবার , ৯ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

প্রয়াত প্রভাষক ফকরুল আলমের স্মরণসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
মে ৯, ২০২৬ ৮:৩৭ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয়ের প্রভাষক ও বার্থী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সদ্যপ্রয়াত মো. ফকরুল আলমের স্মরণসভা ও রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

এসএসসি ৮৮ ব্যাচের উদ্যোগে শনিবার (৯ মে) সন্ধ্যায় তারাকুপি সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় সভাপতিত্ব করেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাই টিভির প্রতিনিধি মো. গিয়াস উদ্দিন মিয়া। প্রধান অতিথি ছিলেন গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহসীন হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুমের বড় ভাই সমাজসেবক মাসুদ মাঝি, জিয়াউল হক মিয়া, এসএসসি ৮৮ ব্যাচের সমাজসেবক ফিরোজ মোল্লা, হোসাইন মোল্লা, সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী তানভীর আলম, ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক হাসান, মার্ক এগ্রোভেটের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান খোকন, এলজিইডির ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট খায়রুল হাসান লাভলু, উপজেলা সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক সুদাম পাল, সহকারী শিক্ষক গোবিন্দ নাগ প্রমুখ।

সঞ্চালনা করেন কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউটের প্রধান শিক্ষক সুরেশ দাস। এতে বক্তব্য রাখেন মরহুমের একমাত্র পুত্র রফিকুল ইসলাম জামিম, সহকারী শিক্ষক মিজানুর রহমান, সাংবাদিক জামিল মাহমুদ, মোস্তফা হাওলাদার, এস এম দেলোয়ার হোসেন, জাকির হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সজিব মাঝিসহ অনেকে।

বক্তারা মরহুম ফকরুল আলমের কর্মময় জীবন ও সমাজসেবামূলক অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন।

পরে তারাকুপি-কটকস্থল কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা জহিরুল ইসলাম দোয়া-মোনাজাত পরিচালনা করেন। শেষে মরহুমের কবর জিয়ারত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।