Nabadhara
ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সোনাগাজীর আমিরাবাদে বৃদ্ধকে কুপিয়ে জখম, থানায় মামলা

ফেনী প্রতিনিধি
মে ১০, ২০২৬ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি

ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আহমদপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে ফকির আহমদ (৭৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেছেন।

শুক্রবার (৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আহমদপুর গ্রামের নজরুল মাস্টার বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ, স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ফকির আহমদের সঙ্গে একই বাড়ির জয়নাল আবেদীন জালালের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ সংক্রান্ত একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে প্রতিপক্ষের লোকজন ফকির আহমদের ঘরে প্রবেশ করে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগে বলা হয়, আবদুল গফুরের ছেলে আবুল খায়ের, আবদুল মালেকের ছেলে জয়নাল আবেদীন জালাল এবং আবদুল হকের ছেলে এমদাদুল হকসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে ফকির আহমদের ওপর হামলা চালায়। এ সময় তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়।

পরে স্থানীয়রা আহত অবস্থায় ফকির আহমদকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।