Nabadhara
ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বালিয়াডাঙ্গীতে কৃষি উন্নয়ন ও আধুনিকায়নে “পার্টনার কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত

Link Copied!

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা, উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে “পার্টনার কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ মে) উপজেলা কৃষি অফিস ও কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বালিয়াডাঙ্গী এ কংগ্রেসের আয়োজন করে। অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক প্রতিনিধি, এনজিও কর্মী ও কৃষি উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা সিনিয়র মনিটরিং অফিসার সনজয় দেবনাথ, জেলা প্রশিক্ষণ অফিসার মোছাঃ সাইমা নাসমিন, উপজেলা কৃষি অফিসার মোছাঃ তামান্না ফেরদৌস, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ লতিফুর রহমান এবং কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ গুলজার হোসেন।

বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদ, মানসম্মত বীজ ও কৃষি উপকরণের ব্যবহার এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে কৃষিতে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। তারা কৃষকদের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা জোরদার এবং আর্থসামাজিক উন্নয়নে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় ধান, গম, ভুট্টা, আলু, সবজি ও তেলবীজ ফসলের উৎপাদন বৃদ্ধিতে আধুনিক কৃষি কৌশল, সুষম সার ব্যবহার, নিয়মিত মাটি পরীক্ষা, সমন্বিত বালাই ব্যবস্থাপনা (IPM) এবং জলবায়ু সহনশীল ফসলের জাত সম্প্রসারণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এছাড়া কৃষিপণ্যের সংরক্ষণ, বাজারজাতকরণ এবং কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

সভা শেষে ইউনিয়নভিত্তিক কৃষক তালিকা হালনাগাদ, নিয়মিত সমন্বয় সভা আয়োজন এবং প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়।

অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন বালিয়াডাঙ্গীর কৃষিখাতে আধুনিকায়ন ও ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।