Nabadhara
ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফেনীর আদালতে নারীর বিষপান, স্বামীর জামিন বাতিল করে কারাগারে প্রেরণ

ফেনী প্রতিনিধি
মে ১০, ২০২৬ ১০:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি

ফেনীর ফুলগাজী আমলি আদালতে বিচারকের সামনেই বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন তাহমিনা আক্তার মোহনা নামে এক নারী। দাম্পত্য কলহ ও স্বামীর নির্যাতনের প্রতিকার না পেয়ে ক্ষোভে তিনি এ ঘটনা ঘটান বলে জানা গেছে।

রোববার (১০ মে) দুপুরে আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। ঘটনার পর আদালত মোহনার স্বামী আকবর হোসেনের জামিন বাতিল করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনায় আদালত চত্বরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

আদালত ও পারিবারিক সূত্রে জানা গেছে, ফেনী সদর উপজেলার পশ্চিম রামপুর এলাকার মিজানুর রহমানের মেয়ে তাহমিনা আক্তার মোহনার সঙ্গে ফুলগাজী উপজেলার বিজয়পুর গ্রামের জাফর আহমদের ছেলে আকবর হোসেনের প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে অশান্তি চলছিল।

মোহনার অভিযোগ, তার স্বামী একাধিক বিয়ে করেছেন এবং প্রথম স্ত্রীর মাধ্যমে তার ওপর নিয়মিত মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হতো। এসব ঘটনায় তিনি স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। রোববার মামলাটির শুনানির দিন ধার্য ছিল।

মোহনার আইনজীবী জহির উদ্দিন জানান, শুনানিকালে আসামি আকবর হোসেন স্থায়ী জামিনের আবেদন করেন। অপরদিকে মোহনা আদালতের কাছে আসামির জামিন বাতিলের দাবি জানান। তিনি আদালতে অভিযোগ করেন, তার স্বামী তাকে সংসারে রাখতে চান না এবং প্রথম স্ত্রীর দুর্ব্যবহারে তিনি অতিষ্ঠ।

শুনানির একপর্যায়ে মোহনা চিৎকার করে বলেন, “আজ যদি এই ঘটনার সুষ্ঠু সমাধান না হয়, তবে আমি বিষ খাব।” এর কিছুক্ষণ পরই তিনি সঙ্গে থাকা বিষপান করেন। পরে স্বজন ও উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার গুরুত্ব বিবেচনায় আদালতের বিচারক মোহাম্মদ মিনহাজ উদ্দিন আসামি আকবর হোসেনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ফেনী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম জানান, বিষক্রিয়ার কারণে ওই নারীকে হাসপাতালে আনা হয়েছে। তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।