Nabadhara
ঢাকাসোমবার , ১১ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ওয়ারেন্টভুক্ত পলাতক প্যানেল চেয়ারম্যান গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি
মে ১১, ২০২৬ ৯:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মহিন উদ্দীন মোহনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১। চাঁদাবাজি ও মারামারির মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (১০ মে) দুপুরে উপজেলার জয়াগ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নোয়াখালীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন কর্মকাণ্ডকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই এলাকায় আলোচনায় ছিলেন মহিন উদ্দীন মোহন। গত বছরের ১৮ মার্চ মিজানুর রহমান নামের এক ব্যক্তি সোনাইমুড়ী থানায় তার বিরুদ্ধে চাঁদাবাজি ও মারামারির অভিযোগে মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

তবে মোহনের পরিবারের দাবি, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা। তাকে রাজনৈতিকভাবে হয়রানি করতেই এ মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ তাদের।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, “মহিন উদ্দীন মোহনের বিরুদ্ধে চাঁদাবাজি ও মারামারির মামলা রয়েছে। র‍্যাব তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।