Nabadhara
ঢাকাসোমবার , ১১ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
মে ১১, ২০২৬ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে পেশার মর্যাদা রক্ষা ও ওষুধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) সকাল ১০টায় উপজেলা হাসপাতাল চত্বরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের সংগঠন ফারিয়া’র বকশীগঞ্জ শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ফারিয়া’র বকশীগঞ্জ শাখার সভাপতি আবদুল মালেক, সাধারণ সম্পাদক শাহরিয়ার মুকুল, বেক্সিমকো কোম্পানির প্রতিনিধি সাবেদুল ইসলাম, গ্লোব ফার্মার প্রতিনিধি ইলিয়াছ মিয়া এবং ফারিয়ার ধর্মবিষয়ক সম্পাদক সুলতানুল আরেফিন আদিত্য প্রমুখ।

বক্তারা বলেন, গত ৫ মে ঢাকায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ‘দালাল’ আখ্যা দিয়ে যেভাবে হেনস্তা করা হয়েছে, তাতে তারা ব্যথিত ও উদ্বিগ্ন। তারা বলেন, “আমরা উচ্চশিক্ষিত হয়ে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছি। আমাদের দালাল বলা এবং হয়রানি করা অত্যন্ত দুঃখজনক। তাই কর্মক্ষেত্রে নিরাপত্তা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।”

মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রদান করেন ফারিয়ার নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।