Nabadhara
ঢাকাসোমবার , ১১ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ আমরা সুস্বাস্থ্য নিশ্চিত করবো: স্বাস্থ্যমন্ত্রী

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
মে ১১, ২০২৬ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ বাস্তবায়নে আমরা জনগণকে সুস্বাস্থ্য নিশ্চিত করবো। কেউ যাতে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ না করে, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।

সোমবার (১১ মে) বিকেল সাড়ে ৩টায় বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারাদেশে হাসপাতালগুলোতে ডাক্তারদের উপস্থিতি বাড়াতে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। আগামী ৬ মাসের মধ্যে চিকিৎসা সেবার উল্লেখযোগ্য উন্নয়ন দৃশ্যমান হবে। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকারের লক্ষ্য অনুযায়ী আগামী এক বছরে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে।

তিনি আরও জানান, কমিউনিটি ক্লিনিকভিত্তিক চিকিৎসা সেবা আরও শক্তিশালী করা হবে। পাশাপাশি হাসপাতালগুলোতে স্বশরীরে পরিদর্শনের মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান করা হচ্ছে।

বরিশাল শিশু হাসপাতাল আগামী তিন মাসের মধ্যে চালুর পরিকল্পনা রয়েছে এবং বরিশাল ক্যান্সার হাসপাতাল ডিসেম্বরের মধ্যে নির্মাণ শেষ করে উদ্বোধন করা হবে বলেও জানান তিনি।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আগামী অর্থবছরে ১০০ শয্যায় উন্নীত করা হবে এবং প্রয়োজন অনুযায়ী ট্রমা সেন্টার স্থাপনের বিষয়টি বিবেচনায় নেওয়া হবে বলে জানান মন্ত্রী।

দালাল চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়ে তিনি বলেন, হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

পরিদর্শনকালে মন্ত্রী রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসা সেবার মানোন্নয়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ সময় হাসপাতালে জলাতঙ্ক ভ্যাকসিন সংকটের বিষয়টি জানানো হলে তিনি দ্রুত সরবরাহের নির্দেশ দেন।

এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, সিভিল সার্জন এস.এম. মনজুর-ই-এলাহী, ডেপুটি সিভিল সার্জন শওকত আলী, গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম, আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফখরুল ইসলাম মৃধা এবং গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেলসহ অন্যান্যরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।