Nabadhara
ঢাকামঙ্গলবার , ১২ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন:সভাপতি লিয়াকত, সম্পাদক জাহাঙ্গীর

নোয়াখালী প্রতিনিধি
মে ১২, ২০২৬ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী জেলায় কর্মরত সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার রক্ষা ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলার প্রত্যয়ে নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন (এনইউজে)-এর নতুন কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার সকালে নোয়াখালী প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক জমকালো পরিচিতি সভায় আগামী এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. মো. বোরহান উদ্দিন নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন।

কমিটিতে বৈশাখী টিভির নোয়াখালী প্রতিনিধি মো. লিয়াকত আলী খানকে সভাপতি এবং দৈনিক দিনকাল-এর নোয়াখালী প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন— দৈনিক আমার দেশ-এর নোয়াখালী প্রতিনিধি মো. আবুল কালাম আজাদ ভূঁইয়া সিনিয়র সহ-সভাপতি, এটিএন বাংলা’র তাজুল ইসলাম মানিক, চলতি ধারা সম্পাদক এম বি আলম এবং দৈনিক ইনকিলাব প্রতিনিধি এহসানুল হক খসরু সহ-সভাপতি, দৈনিক কালবেলা প্রতিনিধি মো. মোজাম্মেল হোসেন সিনিয়র সহ-সাধারণ সম্পাদক, দৈনিক খবরপত্র প্রতিনিধি আবদুস শাকুর হান্নান, দৈনিক আমার সংবাদ জেলা প্রতিনিধি মো. ইমাম উদ্দিন আজাদ ও দৈনিক উপকূল সম্পাদক ও প্রকাশক মো. ইদ্রিস মিয়া সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

ইসলামী টিভির জেলা প্রতিনিধি মো. কামরুল কানন কোষাধ্যক্ষ, দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি জুয়েল রানা লিটন সাংগঠনিক সম্পাদক, এখন টিভির প্রতিনিধি নাসিম শুভ দপ্তর সম্পাদক, স্টার নিউজ প্রতিনিধি মো. গোলাম কিবরিয়া রাহাত সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবং ঢাকা মেইল ও টাইমস অব বাংলাদেশের জেলা প্রতিনিধি মো. মাহবুবুর রহমান তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া বাংলাভিশনের জেলা প্রতিনিধি মো. হাসানকে আপ্যায়ন সম্পাদক করা হয়েছে।

কমিটিতে আরও ১৮ জনকে নির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। তারা হলেন— আকাশ মো. জসিম, আবদুর রহিম বাবুল, মো. মোজাম্মেল কামাল, আজাদুল ইসলাম, মিজানুর রহমান রিয়াদ, এম এস রিজোয়ান, এম এস জামাল, মো. আনোয়ার তোহা, জহিরুল হক জহির, মো. সালাহ উদ্দিন, রনি কুমার দাস, মোহাম্মদ হোসেন, মো. ইব্রাহিম, মুজাহিদুল ইসলাম সোহেল, হানিফ মাহমুদ, আবদুল কাইয়ুম মানিক ও সিরাজ উদ্দিন শাহিন।

সভায় জেলার বিভিন্ন উপজেলা ও জেলা শহরে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, পেশাদারিত্ব বজায় রেখে জেলার উন্নয়ন ও জনস্বার্থে কাজ করবে এ সংগঠন।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, সাংবাদিকদের অধিকার আদায়, তরুণ সাংবাদিকদের প্রশিক্ষণ এবং সদস্যদের আপদকালীন সহায়তায় কার্যকর উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতে ইউনিয়নটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

পরিচিতি সভা শেষে নবনির্বাচিত সদস্যরা উপস্থিত সাংবাদিক ও অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। অনুষ্ঠানে জেলার জ্যেষ্ঠ সাংবাদিক ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।