Nabadhara
ঢাকাশুক্রবার , ১৫ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নোবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর যোগদান

নোয়াখালী প্রতিনিধি
মে ১৫, ২০২৬ ৯:০৯ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)-এর নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী আজ শুক্রবার (১৫ মে ) বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।

যোগদানের শুরুতে নোবিপ্রবি বিএনসিসির পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয় এবং রোভার স্কাউটের পক্ষ থেকে স্কার্ফ পরিয়ে বরণ করা হয়। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর উপাচার্য কার্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সংগঠন এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

সংক্ষিপ্ত বক্তব্যে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, তিনি নোয়াখালীর সাংস্কৃতিক পরিবেশের সঙ্গে পরিচিত এবং বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে গুরুত্ব দেবেন। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় তিনি আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করে নোবিপ্রবিকে একটি মানসম্মত বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে কাজ করব।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরীসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষক-শিক্ষার্থী সংগঠন এবং ছাত্রদলসহ বিভিন্ন পক্ষ নবনিযুক্ত উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

উল্লেখ্য, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. গোলাম রব্বানীকে উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়। তিনি এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।