Nabadhara
ঢাকারবিবার , ১৭ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জের তাড়াশে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি
মে ১৭, ২০২৬ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি

ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় সিরাজগঞ্জের তাড়াশে তাজিম আহমেদ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৭ মে) দুপুরে উপজেলার তাড়াশ-নিমগাছি আঞ্চলিক সড়কের ধানকুন্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাজিম আহমেদ ওই এলাকার মনিরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি অটোরিকশা শিশু তাজিম আহমেদকে ধাক্কা দেয়। এতে সে সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, “দুর্ঘটনায় শিশু মৃত্যুর খবর পেয়েছি। এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।