Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৯ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পুলিশ কনস্টেবলের বাড়িতে দুর্ধর্ষ লুট, স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালাল দুর্বৃত্তরা

নোয়াখালী প্রতিনিধি
মে ১৯, ২০২৬ ১০:১৫ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক পুলিশ কনস্টেবলের বাড়িতে গভীর রাতে দুর্ধর্ষ লুটপাটের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা জানালার গ্রিল ও কাচ ভেঙে ঘরে ঢুকে সাড়ে ৫ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও শাড়ি-কাপড়সহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

সোমবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শান্তির হাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. রিফাত হোসেন কুমিল্লা জেলা পুলিশের লাইনে কনস্টেবল হিসেবে কর্মরত। তিনি শান্তির হাট এলাকার আজাদ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে একটি মোটরসাইকেল ও একটি ব্যক্তিগত গাড়িতে করে কয়েকজন দুর্বৃত্ত বাড়ির সামনে আসে। পরে তারা জানালার গ্রিল কেটে ও থাই গ্লাস খুলে বসতঘরে প্রবেশ করে স্টিলের আলমারি ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নেয়।

ঘটনার সময় ঘরে কনস্টেবলের মা ও ছোট বোন ছিলেন। কাচ ভাঙার শব্দে তাদের ঘুম ভেঙে গেলে তারা চিৎকার করেন। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা। পরে স্থানীয়রা এগিয়ে এলে তারা দ্রুত পালিয়ে যায়।

ভুক্তভোগী পুলিশ কনস্টেবল রিফাত হোসেন বলেন, “আমার বোন আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল। তার স্বর্ণালংকারসহ মোট সাড়ে পাঁচ ভরি স্বর্ণ, নগদ টাকা ও শাড়ি-কাপড়সহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট হয়েছে।”

এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। প্রাথমিক তদন্ত শেষে মামলার প্রস্তুতি চলছে। অভিযোগ ও এজাহারের ভিত্তিতে বিস্তারিত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।