Nabadhara
ঢাকারবিবার , ২ জুলাই ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে জাহাজ লিবার্টি

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
জুলাই ২, ২০২৩ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

রাশিয়া থেকে ছেড়ে আসা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এমভি লিবার্টি হারভেস্ট নামের ১টি বিদেশী জাহাজ । রবিবার (৩জুলাই) দুপুরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ০১ হাজার ১৩৭ দশমিক ৪৪৯ মেট্রিক টন মালামাল নিয়ে এমভি লিবার্টি হারভেস্ট বিদেশি জাহাজ বন্দরের ৭ নম্বর জেটিতে নোঙ্গর করে। মংলা বন্দর কর্তৃপক্ষের সহকারী জনসংযোগ কর্মকর্তা মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট (এইচএসআর ওসান ট্রেডার্সের ব্যবস্থাপক)  বিপ্লব খান জানান, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে ৩ মে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন ধরনের মেশিনারি পণ্য নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে জাহাজ এমভি লিবার্টি হারভেস্ট। এরপর পানামা পতাকাবাহী  জাহাজটি ৩ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়ে। জাহাজটিতে বিদ্যুৎ কেন্দ্রের এক হাজার ১৩৭ দশমিক ৪৪৯ মেট্রিক টন ওজনের ৯৭৫ প্যাকেজ মেশিনারি পণ্য রয়েছে। জাহাজ থেকে খালাস করে  এসব পণ্য বন্দর জেটির শেডে রাখা হবে। এরপর সড়ক পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছিয়ে দেওয়া হবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।