Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে কৃষক-কৃষাণীদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
এপ্রিল ২৮, ২০২৬ ১১:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদীতে ২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় দিন ব্যাপী কৃষক-কৃষাণীদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মঙ্গলবার (২৮ এপ্রিল) দিনব্যাপী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মোঃ মামুনুর রশিদ।

বিশেষ অতিথি ছিলেন কৃষিবিদ মোঃ রিয়াজুল ইসলাম, উপজেলা কৃষিকর্মকর্তা কৃষিবিদ মো: সেকেন্দার শেখ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ফকরুল আলম মৃধা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা বেগম ।

উপসহকারী কৃষি কর্মকর্তা জালিস মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা মিঠুন বনিক, রিয়াজ হোসেন সরদার, আবুল কালাম আজাদ, নুপুর মজুমদার সহ অন্যান্যরা। সভার শুরুতে অতিথিবৃন্দ উত্তম কৃষি চর্চা স্টল পরিদর্শন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।