Nabadhara
ঢাকারবিবার , ২৫ জুন ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
জুন ২৫, ২০২৩ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

 পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া পঞ্চায়েত বাজার সংলগ্ন এলাকায় এক মাদ্রাসা ছাত্রীকে (১৫) ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার (২৪ জুন) সকাল ৯টার দিকে এ ধর্ষণচেষ্টার ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার দক্ষিন মুরাদিয়া গ্রামের জনৈক রত্তন গাজীর নাতনী সালামপুর আমিনিয়া সিনিয়র মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী (১৫)কে বাড়ির সামনে পেয়ে পূর্বথেকে ওথপেতে থাকা একই বাড়ির ফুল গাজীর লম্পট ছেলে (সম্পর্কে মামা) রাজিব (২০) মুখ চেপেধরে জোড়পূর্বক বাড়ির পূর্বপাশের একটি পরিত্যাক্ত ঘরে নিয়ে ধর্ষণচেষ্টা চালায়। সম্ভ্রম বাঁচাতে ওই শিক্ষার্থীর ডাকচিৎকারে প্রতিবেশী লোকজন ছুটে আসলে লম্পট রাজিব দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ওই মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করে ছাত্রীটির নানীর পরিবারে পৌছে দেয়। ঘটনার পর থেকে লম্পট রাজিব পালাতক রয়েছে।
খবর পেয়ে মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার প্রাথমিক সত্যতা নিশ্চিত হয়ে ভিকটিমের পরিবারকে আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দেন বলে জানান।
অপর দিকে সাবেক ইউপি সদস্য রেজা মেম্বারসহ স্থানীয় একটি প্রভাবশালীচক্র শালিস ব্যবস্থার মাধ্যমে ঘটনাটি মিমাংসার জন্য ভিকটিমের নানা দিনমজুর রত্তন গাজীর পরিবারকে চাপাচাপি করে ।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো: আবুল বাসার ঘটনাটি শুনেছেন জানিয়ে বলেন, এব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনানুগ পদক্ষেপ নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।