Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৬ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি
জুন ১৬, ২০২৬ ৫:৫৪ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পঞ্চগড় সদর উপজেলার উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পার্টনার প্রকল্পের মাধ্যমে মাঠ পর্যায়ে কৃষকদের বিভিন্ন ধরনের কার্যকর প্রশিক্ষণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল মতিন, অতিরিক্ত উপপরিচালক কৃষি সুবোধ চন্দ্র রায় এবং সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুন্নবী।

বক্তারা বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ, উত্তম কৃষি চর্চা বাস্তবায়ন এবং কৃষিখাতকে আরও সমৃদ্ধ করতে পার্টনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা কৃষকদের আধুনিক প্রযুক্তি গ্রহণ ও নিরাপদ সার ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে প্রদর্শনী স্টল পরিদর্শন করা হয়, যেখানে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে কৃষকদের ধারণা দেওয়া হয়। পরে সমবায় কর্মকর্তা রোকেয়া খাতুন কৃষকদের নিয়ে সমবায় সমিতি গঠনের লক্ষ্যে মতবিনিময় করেন।

এসময় স্থানীয় প্রশাসন, কৃষি বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, প্রান্তিক কৃষক-কৃষাণীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।