Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৬ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে তিন অভিযানে ৫ মাদক কারবারি আটক, ট্যাপেন্টাডল-ইয়াবা ও চোলাই মদ উদ্ধার

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
জুন ১৬, ২০২৬ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুরে পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে পাঁচজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪০ পিস ইয়াবা, ১০ লিটার চোলাই মদ এবং মাদক বিক্রির ৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ১৫ ও ১৬ জুন বিভিন্ন সময় এসব অভিযান পরিচালিত হয়।

মঙ্গলবার (১৬ জুন) রাত ১টা ৫৫ মিনিটে বিরামপুর পৌর এলাকার পাবনা হোটেলের পেছনে অভিযান চালিয়ে মো. তাজমল হোসেন (৪৬), মোছা. লাইলী বেগম (৩৭) ও মো. সবুজ (২৩)কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা, ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং নগদ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

এর আগে সোমবার (১৫ জুন) বিকেল ৩টা ১০ মিনিটে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মাহমুদপুর (মুন্সিপাড়া) এলাকায় বিরামপুর ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসার সামনে থেকে মো. আসমান আলী (৫২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ১ হাজার ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

একই দিন বিকেল সাড়ে ৫টায় খানপুর ইউনিয়নের বটতলী এলাকায় নিজ বাড়ি থেকে মারিয়া সরেন (৫০) নামে এক নারীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সরকার জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে। তিনি বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।