Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সোনাগাজীতে দিনব্যাপী ফল মেলা অনুষ্ঠিত

ফেনী প্রতিনিধি
জুন ১৮, ২০২৬ ১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি

“করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস” প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীর সোনাগাজীতে দিনব্যাপী ফল মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার (১৮ জুন) এ মেলার আয়োজন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেনী জেলার অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মো. সোফায়েল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল আমিন শেখ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম তাহেরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নারগিস আক্তার, উপজেলা জামায়াতের আমির মো. মোস্তফা এবং এনসিপির উপজেলা সদস্য সচিব মো. মোশারফ হোসেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সোনাগাজী মোহাম্মদ ছাবের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন এবং এসএটিভির ফেনী জেলা প্রতিনিধি জাবেদ হোসাইন মামুন।

মেলায় উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা দেশীয় ও মৌসুমি নানা জাতের ফল প্রদর্শন করেন। দর্শনার্থীরা বিভিন্ন স্টল ঘুরে ফল চাষ, সংরক্ষণ ও পুষ্টিগুণ সম্পর্কে তথ্য জানার সুযোগ পান।

বক্তারা বলেন, ফল চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কৃষকদের আয় বৃদ্ধি করা সম্ভব। এ ধরনের আয়োজন কৃষকদের আধুনিক ও লাভজনক ফল চাষে উৎসাহিত করবে।

দিনব্যাপী এ ফল মেলায় কৃষক, শিক্ষার্থী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।