Nabadhara
ঢাকারবিবার , ২১ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীর দুর্গাপুরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

Link Copied!

আমিনুল ইসলাম, দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) দুপুর ১টার দিকে উপজেলার যুগিশো গ্রামের আঙরার বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম জাহাঙ্গীর আলম (৩২)। তিনি চুক্তিভিত্তিকভাবে স্থানীয় পল্লি চিকিৎসক শরীফ ডাক্তারের পুকুর দেখাশোনার কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আঙরার বিল এলাকায় একটি পুকুরে পল্লী বিদ্যুতের সংযোগ রয়েছে। ওই লাইন থেকে বিভিন্ন পুকুরে সংযোগ নিয়ে জলমোটরের মাধ্যমে সেচ কার্যক্রম পরিচালনা করা হয়। রোববার দুপুরে শরীফ ডাক্তারের পুকুরে মেইন লাইন থেকে বিদ্যুৎ সংযোগ দিয়ে জলমোটর চালিয়ে পানি সেচ দেওয়ার সময় জাহাঙ্গীর আলম বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার জানান, জাহাঙ্গীরের শরীর ভেজা ছিল। বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় তার হাতের আঙুল সকেটের ভেতরে চলে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।

ওসি আরও জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।