Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী নগর বিএনপির অবস্থান কর্মসূচি

রাজশাহী প্রতিনিধি
জুন ২৩, ২০২৬ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী প্রতিনিধি

জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত এবং সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধের দাবিতে রাজশাহী নগর বিএনপি অবস্থান কর্মসূচি পালন করেছে।

মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দলটির নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন। এ সময় তারা নগরীর শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের সহিংসতা ও অস্থিতিশীলতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

কর্মসূচিতে বক্তব্য দেন রাজশাহী নগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। তিনি বলেন, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে জনজীবনে ভোগান্তি তৈরির যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে সজাগ থাকতে হবে। একই সঙ্গে জনগণের জানমাল রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান তিনি।

নগর বিএনপির নেতৃবৃন্দ বলেন, নগরীতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি সবসময় গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচির পক্ষে অবস্থান নিয়েছে। তারা জনগণকে গুজব ও উসকানিমূলক প্রচারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানান।

কর্মসূচি শেষে নেতারা বলেন, নগরবাসীর স্বার্থে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় বিএনপির এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।