Nabadhara
ঢাকাশুক্রবার , ২১ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে জিপিএ-৫ পাওয়া দুই দরিদ্র মেধাবীকে সংবর্ধনা দিল ছাত্রদল

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
আগস্ট ২১, ২০২৬ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া দুই দরিদ্র মেধাবী শিক্ষার্থী অরিত্র সরকার ও দূর্জয় ঘরামীকে সংবর্ধনা দিয়েছে জেলা ছাত্রদল। শুক্রবার দুপুরে বাগেরহাট পৌর ছাত্রদলের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে ক্রেস্ট, সম্মাননা ও নগদ অর্থ তুলে দেন ছাত্রদলের নেতাকর্মীরা।

এ সময় দরিদ্র মেধাবী দুই শিক্ষার্থীর ভবিষ্যৎ পড়ালেখার খরচ চালিয়ে নিতে সহযোগিতার আশ্বাস দেন ছাত্রদলের নেতারা। সংবর্ধনা পেয়ে আনন্দ প্রকাশ করেন শিক্ষার্থীরা। তারা সবার সহযোগিতা নিয়ে পড়াশোনা চালিয়ে নিজেদের স্বপ্ন পূরণ করতে চান বলে জানান।

সংবর্ধনা পাওয়া দুই শিক্ষার্থী হলেন বাগেরহাট শহরের আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অরিত্র সরকার এবং কচুয়া উপজেলার গোপালপুর শহীদ আসাদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের দূর্জয় ঘরামী। তারা এবারের মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন।

অনুষ্ঠানে বাগেরহাট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ আল মামুন, সাবেক সহ-সাধারণ সম্পাদক ইমরান হাওলাদার বাবু, ছাত্রদল নেতা ওয়ালিদ হোসাইন, শামিম মুন্সি, সামির আহমেদ, রোহিত হালদার, আল আমিন শেখ, আদনান ফাহিম, রিজভী আহমেদসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অরিত্র সরকার ও দূর্জয় ঘরামী বলেন, ‘ছাত্রদলের পক্ষ থেকে সংবর্ধনা পেয়ে আমরা আনন্দিত। আমরা ভবিষ্যতে প্রকৌশলী হতে চাই। আমাদের পড়ালেখা চালিয়ে নিতে ছাত্রদল সব ধরনের সহযোগিতা করে পাশে থাকার আশ্বাস দিয়েছে। আমাদের পথচলা সহজ ছিল না। দারিদ্র্যের সঙ্গে লড়াই করে আজকের এই সাফল্য অর্জন করেছি। ছাত্রদল পাশে থাকলে আমাদের স্বপ্ন পূরণ হবে।’

বাগেরহাট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ আল মামুন বলেন, ‘দরিদ্র শিক্ষার্থী অরিত্র ও দূর্জয় অনেক কষ্ট করে পড়ালেখার খরচ জুগিয়ে পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে। তারা ভবিষ্যতে প্রকৌশলী হতে চায়। তাদের পড়ালেখা এগিয়ে নিতে ছাত্রদল পাশে রয়েছে। আজ যেমন পাশে আছি, ভবিষ্যতেও ছাত্রদলের নেতাকর্মীসহ বিএনপি তাদের পাশে থাকবে।’

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং মেধাবীদের উৎসাহিত করা ছাত্রদলের সামাজিক দায়িত্বের অংশ। মেধাবী শিক্ষার্থীরা যাতে অর্থের অভাবে পড়াশোনা থেকে ঝরে না পড়ে, সে বিষয়ে সহযোগিতার উদ্যোগ অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।