স্টাফ রিপোর্টার, নড়াইল
২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে নড়াইলের লোহাগড়ায় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (২১ আগস্ট) বিকেলে লোহাগড়া রেলস্টেশন সড়কের চাচই কেয়ার এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। মিছিল থেকে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ স্লোগানও শোনা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মিছিলে লোহাগড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক শেখ সদর উদ্দিন শামীম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রোমান রায়হান, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ওহিদ কাজীসহ দলীয় নেতাকর্মীদের দেখা গেছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ পর্যালোচনা করে মিছিলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

