আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এইচ.এম শাহিনের সঙ্গে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় দেবহাটা থানার ওসির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জানা যায়, বৃহস্পতিবার দেবহাটা থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এইচ.এম শাহিন। এর আগে তিনি সাতক্ষীরার কলারোয়া থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যাসন্তানের জনক। তাঁর বাড়ি বরিশালে। তাঁর বাবা বাংলাদেশ সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন।
মতবিনিময়কালে নবাগত ওসি এইচ.এম শাহিন দেবহাটা থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ, মাদক নির্মূল এবং অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ একা নয়, সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের সহযোগিতায় দেবহাটায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ কাজ করবে।
মতবিনিময় সভায় দেবহাটা থানার ওসি (তদন্ত) রেজাউল করিম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক মুকুল, সহ-সভাপতি রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম, কার্যনির্বাহী সদস্য ইয়াছিন আলী, কার্যনির্বাহী সদস্য আবু সাঈদ, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম আলম, প্রচার সম্পাদক আবুল হাসান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক তারেক মনোয়ারসহ রিপোর্টার্স ক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

