আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আশাশুনি উপজেলা শাখার ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে সাতক্ষীরা জেলা জাসাসের আহ্বায়ক শেখ জিল্লুর রহমান ও সদস্য সচিব মো. ফারুক হোসেন স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে মো. সাইফুল ইসলাম বাচ্চুকে আহ্বায়ক, ইঞ্জিনিয়ার শাহ মো. জাকির হোসেনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মো. শরীফ ইমরান টিটুকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন—সাইদুল ইসলাম, জিসান হোসেন, ইমন হোসেন, সবুজ সানা, সুলাইমান হোসেন, কামরুজ্জামান মিন্টু, মুকুল রেজা, বাবু গাজী, লিটু গাজী, রেজাউল করিম, মহিদুল ইসলাম জনি, হাফিজুল ইসলাম, শামীম হোসেন, মইনুদ্দিন মন্টু, লুৎফর হোসেন, শাফায়েত হোসেন সাগর, মোরতাজুল ইসলাম বাপ্পী, মো. সাইফুল্লাহ, কামিন গাইন, সোহরাব সরদার, গৌর সানা, রায়হান সরদার, ইমরান হোসেন, হেলাল হোসেন ও মারুফ বিল্লাহ।
এ ছাড়া কমিটির সাধারণ সদস্য হিসেবে রয়েছেন জাহাঙ্গীর আলম, আমিনুর সানা, আনারুল মোল্লা, মো. সাইফুল্লাহ, মনি গাজী, রহমান সানা, সম রাহাতুল ইসলাম, আলমগীর হোসেন, আমিনুর ইসলাম আমিন ও শামিল গাজী।
নতুন কমিটির আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিবসহ সব সদস্যকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির নেতৃত্বে আশাশুনি উপজেলা জাসাসের সাংগঠনিক ও সামাজিক-সাংস্কৃতিক কার্যক্রম আরও গতিশীল হবে।

