Nabadhara
ঢাকাশনিবার , ২২ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কয়রায় পর্যটকবাহী নৌকাডুবি, নৌ পুলিশের তৎপরতায় ৯ জন উদ্ধার

কয়রা প্রতিনিধি
আগস্ট ২২, ২০২৬ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

কয়রা প্রতিনিধি

খুলনার কয়রা উপজেলায় সুন্দরবনসংলগ্ন নদীর মোহনায় পর্যটকবাহী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। তবে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে নৌ পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নৌকায় থাকা ৯ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার সিংহেরটেক এলাকার শাকবাড়িয়া ও আড়পাঙ্গাশিয়া নদীর মোহনায় এ দুর্ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন নৌকার মাঝি কিসমত আলী (৪৮), নাঈম হোসেন (২২), রাকিবুল হাসান (১৮), মো. আশিক (২৫), মো. পলাশ হোসেন (২৩), মো. শাহীন (২৫), ইমামুল হোসেন—তাঁরা সবাই সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নাপিতখালী এলাকার বাসিন্দা। এছাড়া যশোরের বেনাপোল পৌরসভার কাগজপুকুর এলাকার মো. গালিব (২৫) ও মো. আবদুল্যাহ (২২) রয়েছেন।

আংটিহারা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। পরে নৌকায় থাকা ৯ জনকে নিরাপদে উদ্ধার করা হয়। এ ঘটনায় কোনো প্রাণহানি বা বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

নৌ পুলিশের দ্রুত ও সময়োচিত পদক্ষেপের কারণে দুর্ঘটনার পর পর্যটকদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।