Nabadhara
ঢাকাশনিবার , ২২ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরের নেহালপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
আগস্ট ২২, ২০২৬ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুর উপজেলার নেহালপুর বাজারে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে নেহালপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা।

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে নেহালপুর বাজারস্থ ভূমি অফিসের গেটের সামনে সড়কে স্থাপিত চেকপোস্টে সন্দেহভাজন হিসেবে তাদের দেহ তল্লাশি করে ইয়াবা উদ্ধার করা হয়।

আটকরা হলেন—মনিরামপুর উপজেলার কাজিয়াড়া গ্রামের আজিজুর বিশ্বাসের ছেলে হোসেন বিশ্বাস (২০) এবং আম্রঝুটা গ্রামের মো. আলমগীর গাজীর ছেলে হাসিবুর হাসান (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ অলোক বিশ্বাসের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে দেহ তল্লাশি করে হোসেন বিশ্বাসের কাছ থেকে ৮ পিস এবং হাসিবুর হাসানের কাছ থেকে ২ পিসসহ মোট ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ অলোক বিশ্বাস জানান, উপস্থিত সাক্ষীদের সামনে ইয়াবা ট্যাবলেটগুলো জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে দাবি পুলিশের।

এ ঘটনায় আটক দুই আসামির বিরুদ্ধে মনিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।