Nabadhara
ঢাকারবিবার , ২৩ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জাবিপ্রবি ছাত্রদলের নেতৃত্বে পরিবর্তন, নতুন ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ

জাবিপ্রবি প্রতিনিধি
আগস্ট ২৩, ২০২৬ ১০:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

জাবিপ্রবি প্রতিনিধি

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) শাখা ছাত্রদলের নেতৃত্বে পরিবর্তন এসেছে। নতুন ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এ কে এম আবদুল্লাহ আল মাসুদ। সাবেক আহ্বায়ক শাকিল আহমেদকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কারের পর শনিবার (২২ আগস্ট) রাতে এ সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ছাত্রদল।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের অনুমোদনক্রমে সাংগঠনিক গতিশীলতা ও ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে এ কে এম আবদুল্লাহ আল মাসুদকে জাবিপ্রবি শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে, দলের দুই নেতাকে প্রকাশ্যে মারধর, হুমকি প্রদান এবং বিজয়-২৪ হলের সিট দখলের অভিযোগ ওঠে সদ্য সাবেক আহ্বায়ক শাকিল আহমেদের বিরুদ্ধে। এ ঘটনায় গত ২১ আগস্ট ভুক্তভোগী দুই ছাত্রদল নেতা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন। পরে বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে কেন্দ্রীয় ছাত্রদল দ্রুত সাংগঠনিক পদে পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।

এ কে এম আবদুল্লাহ আল মাসুদ ২০২৫ সালের ২২ ফেব্রুয়ারি অনুমোদিত ৩৭ সদস্যের জাবিপ্রবি শাখা ছাত্রদলের কমিটিতে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

হঠাৎ নেতৃত্ব পরিবর্তনের ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। নতুন ভারপ্রাপ্ত আহ্বায়কের নেতৃত্বে সংগঠনের অভ্যন্তরীণ কোন্দল নিরসন, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং ক্যাম্পাসে রাজনৈতিক শৃঙ্খলা বজায় রাখতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।