Nabadhara
ঢাকারবিবার , ২৩ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটায় পারুলিয়াকে শিশুশ্রমমুক্ত ও শিক্ষা থেকে পিছিয়ে পড়ামুক্ত ইউনিয়ন ঘোষণা

Link Copied!

আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটায় শিশুশ্রম বন্ধ ও শিক্ষা থেকে পিছিয়ে পড়া শিশুদের বিদ্যালয়ে ফিরিয়ে আনার লক্ষ্যে পারুলিয়া ইউনিয়নকে শিশুশ্রমমুক্ত ও শিক্ষা থেকে পিছিয়ে পড়ামুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সকাল ১১টায় উপজেলার পারুলিয়া সীমান্ত ট্রেড স্কুল চত্বরে এ উপলক্ষে ঘোষণা ও উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে এবং সুশীলন দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান।

সুশীলনের সিভিও কমিটির সভাপতি ও সাংবাদিক লিটন ঘোষ বাপীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ইছামতি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আহসানুছ সালেহীন, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে.এম. রেজাউল করিম, পারুলিয়া ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নুর বানু কাদেরী, হাছিনা খাতুন ও রেহেনা পারভিন, সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আসাদুজ্জামান রিপন, সুফলভোগী আল আমিন হোসেন ও পিংকি রানী মুক্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে জানানো হয়, পারুলিয়া ইউনিয়নে মোট ৩৬ জন শিশু শিশুশ্রমের সঙ্গে সম্পৃক্ত ছিল। তাদের মধ্যে ৩০ জনকে বিভিন্ন ধরনের মোটিভেশন ও সহযোগিতার মাধ্যমে পুনরায় পড়াশোনায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। বাকি ছয় শিশুকেও বিদ্যালয়ে ফিরিয়ে আনতে কার্যক্রম অব্যাহত রয়েছে।

পরে অনুষ্ঠানের সভাপতি ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু আনুষ্ঠানিকভাবে পারুলিয়া ইউনিয়নকে শিশুশ্রমমুক্ত ও শিক্ষা থেকে পিছিয়ে পড়ামুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করেন।

অনুষ্ঠানে শিশুশ্রম থেকে মুক্ত হয়ে পড়াশোনায় ফিরে আসা শিশুদের অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা শিশুশ্রম বন্ধে পরিবার, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।